২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দুর্বৃত্তের গুলিতে ৩ জন আহত

সিলেট নগরীর তালতলা এলাকায় বুধবার সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে দুর্বৃত্তের গুলিতে তিনজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 05:02 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

সিলেট, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর তালতলা এলাকায় বুধবার সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে দুর্বৃত্তের গুলিতে তিনজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ পান দোকানদার লিটন আহমদ (২৫), বিশ্বনাথ উপজেলার মান্দারুকা গ্রামের দিলাল আহমদ (২৪) ও একই গ্রামের সাবিউল ইসলামকে (৩৫) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মাথায় গুলিবিদ্ধ লিটন আহমদের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ জানায়। ফেমাস রেস্টুুরেন্টের মালিক সাবিউল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টার দিকে নগরীর তালতলা এলাকার এই রেস্টুরেন্টে খাবার খায় ৭/৮ জন যুবক। এরপর রেস্টুরেন্টের বাইরের পান দোকানদার লিটন আহমদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকদের একজন পিস্তল বের করে গুলি করলে লিটন দৌড়ে রেস্টুুরেন্টের ভেতরে ঢুকে পড়ে। এ সময় তারাও পেছনে ধাওয়া করে গুলি ছুড়তে থাকে। সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ চারটি গুলির খোসা উদ্ধার করেছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৪ ঘ.