রাঙামাটি, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে বুধবার এক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয় আরো তিনজন।
নিহতরা হলেন- বিটু দে (১৭), পূর্ণ বিকাশ চাকমা (৪০) ও তার মেয়ে বীথিকা চাকমা (৯)।
আহত সুবর্ণা চাকমা (৩৫), আরিফুল হক (১৮) ও আনোয়ার হোসেনকে (২২) রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কাউখালী থানার ওসি আবদুল লতিফ বলেন, জেলার কাউখালী উপজেলার চম্পাতলী এলাকায় দুপর ১২টার দিকে রাঙ্গামাটির দিক থেকে আসা একটি ট্রাক বিপরীতমুখি একটি যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দু'জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাক চালক হাবিবুর রহমানকে (৪০) ঘাগড়া সেনা জোনে জওয়ানরা আটক করে কাউখালী থানা পুলিশে সোপর্দ করে।
লাশ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাউখালী থানায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০৫ ঘ.
bdnews24