২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আদালত ভবন হাজতে আসামির মৃত্যু

চট্টগ্রাম আদালত ভবন হাজতে বুধবার হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 03:05 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবন হাজতে বুধবার হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। হার্ট অ্যাটাকে আসামি নাসির উদ্দিন আহম্মেদ চৌধুরীর (৫৫) মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ গ্রামের প্রয়াত সিদ্দিক আহমেদ চৌধুরীর ছেলে। নাসিরের বিরুদ্ধে ২০০৭ সালে নগরীর কোতোয়ালী এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ মাকে হত্যার অভিযোগ রয়েছে। মামলাটি বর্তমানে চট্টগ্রাম ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আসামি নাসিরকে ওই মামলায় জামিন আবেদনের শুনানির জন্য আদালতে হাজির করা হয়। সকাল ১০টায় শুনানি শেষে তাকে আদালত ভবন হাজতে নিয়ে যাওয়া হয়। এরপর নাসির অসুস্থ হয়ে পড়েন এবং সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। হার্ট অ্যাটাকে নাসিরের মৃত্যু হয়েছে বলে এসি নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ফেব্র"য়ারিতে গ্রেপ্তার হওয়ার পর থেকে নাসির হৃদরোগে ভুগছিলেন। সুরতহাল প্রতিবেদনের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১০৩ ঘ.