সাভার, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতিরোধকের দাবিতে আন্দোলনরত ধামরাই কলেজের শিক্ষার্থীরা দুই ঘণ্টা পর তাদের অবরোধ তুলে নিয়েছে।
ফলে ঢাকা-আরিচা মহাসড়কে সাড়ে ১২টা থেকে গাড়ি চলাচল স্বাভাবিক।
শিক্ষার্থীদের দাবি মেনে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) গতিরোধক নির্মাণের কাজ শুরু করায় শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে।
ধামরাই থানার ওসি আলমগীর হোসেন বলেন, "সকাল থেকে শিক্ষার্থীরা এ সড়ক অবরোধ করে রাখে। পরে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে আলোচনা হয়। শ্রমিকরা গতিরোধক নির্মাণ কাজ শুরু করেছে।"
অবরোধের কারণে সকাল সোয়া ১০টা থেকে দেশের অন্যতম ব্যস্ত এ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে খুলনা, বরিশাল অঞ্চলগামী বাসযাত্রীদের দুর্ভোগে পড়তে হয় দুর্ভোগে।
রোববার দুর্ঘটনায় ওই কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হওয়ার পর শিক্ষার্থীরা ধামরাই থানা বাসস্ট্যা
bdnews24