গাজীপুর, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরের চান্দনা চৌরাস্তা এলাকায় মঙ্গলবার বিকালে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হয়েছেন।
তার পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু তাহের সাংবাদিকদের জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তার লেগুনাষ্ট্যান্ড এলাকায় বিকাল সাড়ে ৩টার দিকে অজ্ঞাত পরিচয় এই ব্যক্তিকে আটক করে লোকজন।
তিনি এক পথচারীর মোবাইল ফোন সেট ছিনিয়ে নেওয়ার সময় তাকে আটক করা হয়। পরে লোকজন মারধর করলে তার মৃত্যু হয়।
এএসআই তাহের জানান, বিকেল ৫টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৭ ঘ.
bdnews24