২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বাস খাদে, নিহত ৬

মাগুরা-ঝিনাইদহ সড়কের রামনগর নামক স্থানে মঙ্গলবার বিকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 01:03 PM

Updated : 24 Aug 2022, 06:08 PM

মাগুরা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাগুরা-ঝিনাইদহ সড়কের রামনগর নামক স্থানে মঙ্গলবার বিকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। আহত হয়েছেন অন্তত ৩০ জন। নিহতরা হলেন- যাত্রী শংকর কুণ্ডু (৫০), বিকাশ সাহা (৩৫), রাহাতুন্নেসা (৩০), জাফর আলী (৩৫), সাথী বেগম (৩৫) ও বাসচালকের সহকারী সাগর মৃধা (২২)। এর মধ্যে বিকাশ সাহা মাগুরা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান করণিক ছিলেন। তারা বাড়ি ঝিনাইদহে। এছাড়া শংকর ঝিনাইদহের হাটগোপালপুর, রাহাতুন একই জেলার শৈলকুপা উপজেলার ফুলহরি, সাগর ফরিদপুরের গোয়ালচামট, জাফর কুষ্টিয়ার হাটশরিপুর ও সাথী একই জেলার উজাননগরের বাসিন্দা। আহতদের মধ্যে ২০ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয় আহমেদ নামে আহত এক যাত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে ফরিদপুর থেকে কুষ্টিয়াগামী নিরাপদ পরিবহনের বাসটি মাগুরা সদর উপজেলার রামনগর এলাকায় এক পথচারীকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হরিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। মাগুর সদর থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে বাসের নিচ থেকে সাথীর লাশ উদ্ধার করা হয়। সদর হাসপাতালের মেডিকেল কর্মকর্তা ডা. মুক্তাদুর রহমান জানান, আহতদের মধ্যে ২০ জনকে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরো আছেন- পরান (৪০), মাসুম (৩০), শিল্পী বেগম (৪৫), গোবিন্দ কুমার ২৫, সোনিয়া পরভীন (২৪), আশরাফুল ইসলাম (৩০), আফিল উদ্দিন (৩৮), শমসের আলী (৪০), বিজন (৩৫), আসাদুজ্জামান (৪০), মেঘনা পারভীন (২১), বসির উদ্দিন (৫০), নূপুর (১৬), হাফিজার রহমান (৪০), জহির (১৫), আসায়েত (৭০), খালেজান (৩৭) ও ফাতেমা (৩০)। মাগুরার সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (সদর সার্কেল) ফরিদ উদ্দিন দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৪ ঘ.