২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের গুলিতে নিহত ১

রাজধানীর কচুক্ষেত এলাকায় মঙ্গলবার ভোররাতে র‌্যাবের গুলিতে সন্দেহভাজন এক সন্ত্রাসী নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2010, 06:57 AM

Updated : 24 Aug 2022, 06:08 PM

ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কচুক্ষেত এলাকায় মঙ্গলবার ভোররাতে র‌্যাবের গুলিতে সন্দেহভাজন এক সন্ত্রাসী নিহত হয়েছে। নিহতের নাম ফিরোজ (২৭)। র‌্যাব-৪ এর কর্মকর্তা মেজর মোহাম্মদ সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে ৩টার দিকে কচুক্ষেতের নূর মসজিদের কাছে ওই ঘটনা ঘটে। তিনি বলেন, "র‌্যাবের একটি টহল দল নূর মসজিদ সংলগ্ন এলাকায় ৭/৮ যুবককে দেখে তাদের কাছে গেলে তারা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়তে ছুড়তে পালাতে থাকে। তখন র‌্যাবও পাল্টা গুলি চালালে ফিরোজ গুলিবিদ্ধ হয়।" খবর পেয়ে পুলিশ গিয়ে আহত ফিরোজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির সময় র‌্যাবের একজন সৈনিকও ডান পায়ের পেশীতে আঘাত পেয়েছেন বলে র‌্যাব জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমআই/১২৪৫ ঘ.