২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে এলাকাবাসীর হাতে বিদ্যুৎ কর্মচারী আটক

বিদ্যুতের ট্রান্সফরমার দ্রুত মেরামতের দাবিতে সুনামগঞ্জ শহরের আপ্তাবনগরে সোমবার গাড়িসহ বিদ্যুতের ছয় কর্মচারীকে আটঘণ্টা আটকে রেখেছিল এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 06:18 PM

Updated : 24 Aug 2022, 06:07 PM

সুনামগঞ্জ, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুতের ট্রান্সফরমার দ্রুত মেরামতের দাবিতে সুনামগঞ্জ শহরের আপ্তাবনগরে সোমবার গাড়িসহ বিদ্যুতের ছয় কর্মচারীকে আটঘণ্টা আটকে রেখেছিল এলাকাবাসী। পরে জেলা আওয়ামী লীগের এক নেতার মধ্যস্থতায় তাদের ছেড়ে দেয়। এলাকাবাসী জানায়, গত ১৯ ডিসেম্বর আপ্তাবনগর এলাকার একটি ট্রান্সফরমার বিকল হয়ে পড়ায় এলাকার প্রায় চার শ' গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে। ট্রান্সফরমারটি মেরামতের জন্য নিয়ে গেলেও এতদিন তা দেয়নি বিদ্যুৎ বিভাগ। সোমবার সকাল ১০টার দিকে ছয় কর্মচারী মেরামত করা টান্সফরমারটি নিয়ে এলাকায় যান। বিদ্যুৎ লাইনে যুক্ত করার দশ মিনিটের মাথায় ট্রান্সফরমারটি আবার বিকল হয়ে যায়। এতে ক্ষুব্ধ এলাকাবাসী গাড়িসহ তাদের আটকে রাখে। সন্ধ্যা ৬টার দিকে বিদ্যুৎ বিভাগের অনুরোধে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুল এলাকাবাসীর সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের ছাড়িয়ে আনেন। আয়ুব বখত জগলুল বলেন, বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে ২৪ ঘণ্টার মধ্যে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। বিদ্যুতের প্রকৌশলী সৈয়দ মান্নান বলেন, এলাকাবাসী ক্ষুব্ধ থাকায় জগলুল সাহেবকে অনুরোধ করে সেখানে পাঠানো হয়। ঝামেলা হবে ভেবে বিষয়টি পুলিশকে জানানো হয়নি বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.