২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৩০ মণ জাটকা আটক

চাঁদপুরে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে ৩০ মণ জাটকা আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2010, 10:16 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

চাঁদপুর, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ তল্লাশি করে ৩০ মণ জাটকা আটক করেছে উপকূলরক্ষী বাহিনী- কোস্টগার্ড। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা থেকে ঢাকাগামী এমভি বন্ধন নামের লঞ্চটিতে তল্লাশি চালিয়ে এসব জাটকা আটক করা হয়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট খাজা মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাটকাগুলো পাঁচটি ঝুড়িতে করে বহন করা হচ্ছিল। গোপনে খবর পেয়ে লঞ্চটিতে তারা তল্লাশি চালান। এসব জাটকা সোমবার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬১০ ঘ.