২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে মধুমতি আর্ট ক্যাম্প অনুষ্ঠিত

নড়াইলের কালিয়ায় বাংলাদেশ ও ভারতের চিত্র শিল্পীদের পাঁচ দিনের একটি আর্ট ক্যাম্প রোববার শেষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 05:56 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

নড়াইল, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের কালিয়ায় বাংলাদেশ ও ভারতের চিত্র শিল্পীদের পাঁচ দিনের একটি আর্ট ক্যাম্প রোববার শেষ হয়েছে। 'মধুমতি আর্ট ক্যাম্প' অনুষ্ঠিত হয় উপজেলার নড়াগাতি এলাকার অরুনিমা কান্ট্রিসাইড এন্ড গলফ রিসোর্টে। বেঙ্গল আর্ট ফাউন্ডেশনের আয়োজনে গত ৬ জানুয়ারি ক্যাম্প শুরু হয়। ফাউন্ডেশনের পরিচালক সুবীর চৌধুরী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কাইউম চৌধুরী, রফিকুন্নবী, হাশেম খান, মাহামুদুল হক, কালিদাস কর্মকার, গুলশান আরা রহমান, ভারতের বিজন চৌধুরী, প্রকাশ কর্মকার, রবীন মণ্ডল, যোগেন চৌধুরী, অমিতাভ সেনগুপ্ত, বিপিন বিহারী গোস্বামীসহ ৭০জন শিল্পী ক্যাম্পে যোগ দিয়েছেন। ক্যাম্পে আঁকা ছবিগুলো ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামীতে ঢাকায় জাতীয় যাদুঘর অথবা শিল্পকলা একাডেমী গ্যালারীতে প্রদর্শন করা হবে বলে সুবীর চৌধুরী জানান। শিল্পীরা অ্যাক্রেলিকের মাধ্যমে আবেগ, প্রকৃতি, বাস্তবধর্মী, বিমূর্ত, আধা-বিমূর্তসহ বিভিন্ন ধরনের ছবি ক্যানভাসে ফুটিয়ে তোলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫০ ঘ.