চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এক গ্রাম থেকে র্যাব আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ হচ্ছে দুটি একনলা বন্দুক, ১টি থ্রি নট থ্রি রাইফেল, ১টি দেশে তৈরি এলজি, থি নট থ্রি রাইফেলের ম্যাগাজিন একটি এবং ছয় রাউন্ড গুলি ও কার্তুজ।
র্যাব-৭ এর সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনোয়ারার সৈয়দ কুচাইয়া গ্রামের মিয়ার পুকুর পাড় থেকে শনিবার রাত সাড়ে বারোটার দিকে ওই অস্ত্র ও গোলাবারুদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান।
এ ঘটনায় আনোয়ারা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২১৫৫ঘ.
bdnews24