২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলপি গ্যাসের দাম কমানোর দাবিতে মানববন্ধন

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস'র (এলপিজি) দাম বাড়ানোর প্রতিবাদে খুলনায় রোববার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

খুলনা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তরলীকৃত প্রাকৃতিক গ্যাস'র (এলপিজি) দাম বাড়ানোর প্রতিবাদে খুলনায় রোববার সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একটি সংগঠন। নগরীর সাউথ সেন্ট্রাল রোডে সকাল ১১টায় এই মানবন্ধন কর্মসূচি পালন করে নাগরিক সমাজ নামের একটি সংগঠন। গত ২-৩ দিন ধরে নগরীতে এলপি গ্যাস প্রতি সিলিন্ডার বিক্রি হচ্ছে ৯২০ টাকা দামে। এর আগে দাম ছিল ৮৭০ টাকা। মানবন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে অবিলম্বে এলপি গ্যাসের দাম কমানোর দাবি জানিয়ে বক্তারা বলেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। বক্তারা খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহের জন্য দ্রুত কাজ শুরু করারও দাবি জানান। নাগরিক সমাজের আহ্বায়ক ফিরোজ আহমেদে সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন, বেসরকারি সংস্থা জন উদ্যোগের সংগঠক মহেন্দ্রনাথ সেন, যুব নাগরিক সমাজের আহ্বায়ক একে এম আশরাফুল আলম নান্নু প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০৫ ঘ.