২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণসহ দু'টি বিল আসছে সংসদে

ছয়দিন বিরতির পর সোমবার থেকে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন আবার শুরু হচ্ছে। এবারের অধিবেশনে 'অর্পিত সম্পত্তি' প্রত্যর্পণ আইন বিল এবং ' 'ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল ২০১০' বিল উত্থাপন করা হবে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 02:22 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয়দিন বিরতির পর সোমবার থেকে জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন আবার শুরু হচ্ছে। এবারের অধিবেশনে 'অর্পিত সম্পত্তি' প্রত্যর্পণ আইন বিল এবং ' 'ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল ২০১০' বিল উত্থাপন করা হবে। নতুন বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন ৪ জানুয়ারি সাংসদদের উদ্দেশে রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বক্তব্যের পর প্রথা অনুযায়ী অধিবেশন স্থগিত হয়। ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ বিল উপস্থাপন করবেন। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব পাকিস্তান (বাংলাদেশ) থেকে ভারতে চলে যাওয়া হিন্দুদের বাজেয়াপ্ত সম্পত্তি তাদের ফিরিয়ে দেওয়া এই বিলের লক্ষ্য। প্রভাবশালী ব্যক্তিরা ১৯৬৫ সালের পর থেকে এসব সম্পত্তি জোর করে দখল করে নেয় বলে হিন্দুরা দাবি করে আসছে। ১৯৬৫ সালে পাকিস্তান সরকার যুদ্ধের সময় ভারতে চলে যাওয়া হিন্দুদের সম্পত্তিকে 'শত্র" সম্পত্তি' ঘোষণা করে একটি অধ্যাদেশ জারি করে এবং ওইসব সম্পত্তি দখলে নেয়। বাংলাদেশের স্বাধীনতার পর আইনটির নাম হয় অর্পিত সম্পত্তি আইন। সংশোধিত বিল অনুযায়ী, সরকার অর্পিত সম্পত্তির একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করবে। এ ছাড়া প্রস্তাবিত 'ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল ২০১০' উত্থাপন করবেন আইনমন্ত্রী শফিক আহমেদ। এই আইনে মানহানি মামলায় সাংবাদিকদের গ্রেপ্তারের বিষয়টি বাদ দেওয়া হয়েছে। ১৮৯৮ সালের ফৌজদারী কার্যবিধির ৫০০ ধারার আওতায় মানহানিকর বক্তব্য প্রকাশের কারণে কোনো সংবাদপত্রের সম্পাদকসহ সাংবাদিকের বিরুদ্ধে সরকার গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। সংশোধনী বিলে 'পরোয়ানা'র স্থলে 'তলব' বসানো হয়েছে। এর ফলে সরকার বা প্রভাবশালী ব্যক্তি কর্তৃক সাংবাদিক হয়রানি বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/ডিডি/এসকে/২২৩৯ঘ.