২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটিয়ায় আগুনে শিশুর মৃত্যু

চট্টগ্রামের পটিয়া উপজেলায় আগুনে পুড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 08:56 AM

Updated : 24 Aug 2022, 06:07 PM

চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলায় আগুনে পুড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাতে পটিয়া সদরের কাগজি পাড়া এলাকায় মোহাম্মদ আলমের বসতঘরে আগুন লাগে। এতে তার মেয়ে ইয়াসমিন মারা যায় বলে তমকল বাহিনী জানায়। দমকল বাহিনী আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মী মান্নান কুতুবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলমের বাড়িতে রাত সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পর অন্যরা বেরিয়ে আসতে পারলেও ইয়াসমিন অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বলে তিনি জানান। দমকল বাহিনীর দুটি গাড়ি রাত সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমআই/১৪৫৫ ঘ.