ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার পালন করা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার পর ১৯৭২ সালের এই দিনে স্বভূমে ফেরেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন আয়োজন করেছে নানা কর্মসূচি।
আওয়ামী লীগ সকাল ৭টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ভবনে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর দলের বিভিন্ন সহযোগী সংগঠন ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায়।
বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাও সভায় থাকবেন।
আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সকালে টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায়।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, "জীবন-মৃত্যুর কঠিন চ্যালেঞ্জের ভয়ঙ্কর অধ্যায় পার হয়ে সারাজীবনের স্বপ্ন, সাধনা ও নেতৃত্বের ফসল স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মহান নেতার প্রত্যাবর্তন সব স্তরের জনগণকেই সীমাহীন আনন্দে উদ্বেলিত করে।"
প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেছেন, "একটি অসা
bdnews24