ঢাকা জানুয়ারী ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাংসদ হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
দলের নতুন সাধারণ সম্পাদক হয়েছেন শরীফ নুরুল আম্বিয়া।
শনিবার সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার ঢাকা মহানগর নাট্যমঞ্চে জাসদ এর জাতীয় সম্মেলন ও কাউন্সিল হয়। এদিন সকাল থেকে শুরু হয়ে সারারাত সাধারণ সম্পাদকের প্রতিবেদন, গঠনতন্ত্র ও ঘোষণাপত্রের সংশোধনীর ওপর আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে হাসানুল হক ইনুকে সভাপতি নির্বাচিত করা হয়। অন্যদিকে গোপন ব্যালটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শরীফ নুরুল আম্বিয়া।
এছাড়া সাংসদ মইনউদ্দীন খান বাদল কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন।
আগামী দুই বছর নতুন এ কমিটি দায়িত্ব পালন করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএনএস/এসকে/২৩৫৫ঘ.
bdnews24