২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে শুরু হচ্ছে টিকা দিবস এবং হাম টিকা ক্যাম্পেইন

রোববার থেকে সারাদেশে শুরু হচ্ছে অষ্টাদশ জাতীয় টিকা দিবস এবং হাম টিকাদান ক্যাম্পেইন ২০১০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 02:31 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা জানুয়ারি,০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার থেকে সারাদেশে শুরু হচ্ছে অষ্টাদশ জাতীয় টিকা দিবস এবং হাম টিকাদান ক্যাম্পেইন ২০১০। এ বছর ২ কোটি ২০ লাখের বেশি শিশুকে টিকা খাওয়ানো হবে। শনিবার রাজধানীর মহাখালীতে ইপিআই ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেন, বাংলাদেশ থেকে পোলিও 'একপ্রকার নির্মূল' হয়ে গেলেও প্রতিবেশী দেশ পোলিওমুক্ত না হওয়ায় এদেশকে পুরোপুরি পোলিওমুক্ত ঘোষণা করা যাচ্ছে না। মন্ত্রী বলেন, জোট সরকারের সময় দুইবছর জাতীয় টিকাদিবস পালন করা হয়নি বলে ৫ বছর পরে দেশে আবার পোলিও রোগী পাওয়া যায়।" টিকাদান থেকে যাতে কোন শিশু বাদ না পড়ে সে জন্যে সচেতন হতে অভিভাবক ও সবাইকে অনুরোধ জানান তিনি। খালি পেটে কোন শিশুকে টিকা বা কৃমির ওষুধ খাওয়ানো যাবে না বলেও জানিয়ে দেওয়া হয় সংবাদ সম্মেলনে। মূল বক্তব্য উপস্থাপন করেন ইপিআই উপ-কর্মসূচী ব্যবস্থাপক তাজুল ইসলাম বারী। ১ লাখ ৪০ হাজার কেন্দ্রে ৬ লাখ স্বেচ্ছাসেবীর সহযোগিতায় শিশুদের পোলিও ছাড়াও রাতকানা রোগ প্রতিরোধের জন্যে ভিটামিন এ এবং কৃমির আক্রমণ প্রতিরোধের জন্যে আলবেন্ডাজোল ট্যাবলেট খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলো খোলা থাকবে। এছাড়া ১১-১৪ জানুয়ারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া শিশুদের টিকা দেবেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) মজিবর রহমান ফকির, স্বাস্থ্য সচিব শেখ আলতাব আলী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেন প্রমুখ। টিকা দিবসে ০-৫ বছর বয়সী সব শিশুকে ২ ফোটা পোলিও টিকা, ১২-৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল ও ২৪-৫৯ মাস বয়সী সব শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। এছাড়া ১৪-২৮ ফেব্র"য়ারি পর্যন্ত ৯ মাস থেকে ৫ বছর বয়সী সব শিশুকে হামের টিকা দেওয়া হবে। রোববার সব অস্থায়ী নিয়মিত টিকাদান কেন্দ্র, ভ্রাম্যমাণ বিশেষ টিম ও প্রয়োজন অনুযায়ী স্থাপিত বিশেষ কেন্দ্রে শিশুদের টিকা খাওয়ানো যাবে। এছাড়া ১৪-২৮ ফেব্র"য়ারি হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসহ সব নিয়মিত টিকাদান কেন্দ্রে পোলিও ও হামের টিকা দেওয়ার ব্যবস্থা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২০২১ঘ.