২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে যাত্রীবাহী বাসে আগুন

ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রাজফুলবাড়িয়া এলাকায় শনিবার সকালে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। আগুনে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। এতে কোনো যাত্রী হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 12:13 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

সাভার, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-আরিচা মহাসড়কের সাভার রাজফুলবাড়িয়া এলাকায় শনিবার সকালে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। আগুনে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। এতে কোনো যাত্রী হতাহত হয়নি। এ সময় মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সাভার থানার ওসি নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে সাভার আসার পথে সকাল সাড়ে ৭টার দিকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের কাছে বাসটিতে ধোঁয়া বের হতে দেখেন চালক। তিনি যাত্রীদের দ্রুত বাস থেকে নেমে যেতে বলেন। যাত্রীরা নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। সাভার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। ওসি জানান, বাসের গ্যাস সিলিন্ডারে ফুটো থাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮০৭ ঘ.