ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্ত আলোচনায় বিডিআর প্রধান মেজর জেনারেল মো. মইনুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধি দল শনিবার মিয়ানমার রওনা হয়েছে।
দলটি সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় ও পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার ও আস্থা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করবে বলে বিডিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রতিনিধি দলে সদস্য রয়েছেন সাতজন। এর মধ্যে বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাও রয়েছেন।
আগামী ১৪ জানুয়ারি তারা দেশে ফিরবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/এমআই/১৭২৩ ঘ.
bdnews24