২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিঝুম দ্বীপে হরিণ হ্রাসের পরিকল্পনা

নিঝুম দ্বীপে হরিণ অতিরিক্ত বেড়ে যাওয়ায় সৃষ্ট সঙ্কট দূর করতে প্রাণীটির সংখ্যা কমিয়ে আনার চিন্তা-ভাবনা করছে কর্তৃপক্ষ। তবে এর উপায় নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে মতান্তর। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2010, 09:00 AM

Updated : 24 Aug 2022, 06:06 PM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিঝুম দ্বীপে হরিণের সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে যাওয়ায় চরম খাদ্য সঙ্কট দূর করতে প্রাণীটির সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনার চিন্তা-ভাবনা করছে সরকার। তবে হরিণের সংখ্যা কমিয়ে আনার সম্ভাব্য উপায় নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতান্তর রয়েছে। নিঝুম দ্বীপে একর প্রতি চিত্রল হরিণের ঘনত্ব সুন্দরবনের চেয়ে তিনগুণ বেশি। বাঘের মতো কোনো মাংসাশী প্রাণী না থাকায় দ্রুতগতিতে এদের বংশবৃদ্ধি হচ্ছে। এদের প্রজননকাল বছরের একটা বড়ো অংশ জুড়ে। দু'বছর বয়সে প্রজননক্ষম হয়ে ওঠে এ হরিণ। মাদী চিত্রল হরিণের কোনোটি না কোনোটি সারা বছরই থাকে প্রজননক্ষম। দেশের বিপন্ন বনভূমিতে যখন বন্যপ্রাণীর অবস্থা বিপন্নতর তখন নিঝুম দ্বীপের এই ব্যতিক্রমী পরিস্থিতিতে হরিণের সংখ্যা বাড়তে বাড়তে 'সমস্যার' পর্যায়ে উঠেছে। ২০০১ সালে সরকার নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দক্ষিণে অবস্থিত নিঝুম দ্বীপের বনাঞ্চলকে জাতীয় উদ্যান ঘোষণা করে। ১৯৭৮ সালে এখানে মাত্র চার জোড়া হরিণ ছাড়া হয়েছিল। এ দ্বীপে কয়েকহাজার মানুষেরও বাস রয়েছে। সরকারের বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সদস্য ও বেসরকারি প্রতিষ্ঠান ওয়াইল্ড লাইফ ট্রাস্ট এর নির্বাহী চেয়ারম্যান অধ্যাপক আনোয়ারুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরিণের সংখ্যা অপেক্ষাকৃত বেশি হওয়ায় এবং কেওড়া গাছ বড় হয়ে যাওয়ায় খাদ্য সঙ্কট দেখা দিয়েছে। সুন্দরবনের ম্যানগ্রোভ বন আর উপক ূলীয় নিঝুম দ্বীপ উভয় এলাকার চিত্রল হরিণের প্রধান খাদ্য কেওড়া গাছের পাতা। স