২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে হুজি সদস্য গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী এলাকা থেকে বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী'র (হুজি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 10:42 AM

Updated : 24 Aug 2022, 06:04 PM

গাজীপুর, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গী এলাকা থেকে বুধবার রাতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী'র (হুজি) এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। র‌্যাব-১ এর সদস্যরা রাত ১০টার দিকে টঙ্গী ফুটওভার ব্রিজের পশ্চিম পাশ থেকে টাকা, ভারতীয় মুদ্রা ও সংগঠনের ১০টি বইসহ নিজাম উদ্দিন ওরফে নিজাম (৩৩) নামের এই হুজি সদস্যকে আটক করে। সংগঠনের পক্ষে তৎপরতা চালানোর সময় তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে। টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. আবুল বাশার সাংবাদিকদের জানান, আটক নিজামের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। তার কাছ থেকে র‌্যাব সদস্যরা ৬৭ হাজার ১৩০ টাকা, ভারতীয় ছয়টি রুপি এবং হুজি সংগঠনের ১০টি বই জব্দ করেছে। এসআই বাশার জানান, নিজামকে রাত ৩টার দিকে টঙ্গী থানায় সোপর্দ করে মামলা করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৭ ঘ.