২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে হুজি সদস্য গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 04:53 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। র‌্যাব এতে দাবি করে, মঙ্গলবার গভীর রাতে রাজধানীর মীরপুরের আদাবর থানার বেড়িবাঁধের উপর থেকে হুজি সদস্য এবি জাহিদ হোসেন বাবুকে (৩৩) র‌্যাব আটক করে। এ সময় তার কাছ থেকে ১০টি ইসলামী জিহাদি বই উদ্ধার করা হয়। অপর এক ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তারের কথা জানিয়ে ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, মধ্যরাতে নয়াপল্টন কালভার্ট রোড মসজিদের কাছে ছিনতাইয়ের প্রস্তুতিকালে র‌্যাব কয়েকজন যুবককে চ্যালেঞ্জ করে। এ সময় তারা অস্ত্র বের করে গুলি করলে, র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মো. আলমগীর (২৩) নামের এক ছিনতাইকারীকে দুই রাউন্ড গুলিভর্তি রিভলবারসহ গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এএল/ডিডি/২২৩৫ ঘ.