২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে জাল নোটসহ গ্রেপ্তার ২

চাঁদপুরের কচুয়া পৌরসভা এলাকা থেকে বুধবার রাতে নয় হাজার টাকার জাল নোটসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 04:52 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

চাঁদপুর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া পৌরসভা এলাকা থেকে বুধবার রাতে নয় হাজার টাকার জাল নোটসহ দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- ফারুক (২৬) ও বশির (৩০)। তাদের বাড়ি কচুয়ার ধলি কচুয়া গ্রামে। কচুয়া থানার উপ-পরিদর্শক মো. নূরুল ইসলাম ভূঁইয়া বলেন, গোপন সংবাদ পেয়ে কচুয়া উত্তর বাজারের গাউছিয়া হোটেল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছে পাঁচ শ' টাকার ১৮টি জাল নোট পাওয়া যায়। তাদের থানা হেফাজতে রাখা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২২৫ ঘ.