শাহজালাল বিশ্ববিদ্যালয়, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষা সমাপনী উৎসব বৃহস্পতিবার শুরু হচ্ছে।
ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার সময়টাকে স্মরণীয় করে রাখতে এই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা 'দি আলটিমেট বিগেনিং' স্লোগান নিয়ে আয়োজন করেছে 'গ্র্যাজুয়েশন কার্নিভাল-১০' নামের তিনদিনের এই উৎসব।
বৃহস্পতিবার বর্ণাঢ্য রালির মধ্য দিয়ে উৎসব উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয় উপাচার্য ড. মো. সালেহ উদ্দিন।
দ্বিতীয় দিন শুক্রবার র্যাগ নাইাটে থাকবে ডিজে শো। শেষদিন হবে র্যাগ কনসার্ট।
কনসার্টে গেস্ট ব্যান্ড 'শিরোনামহীন'র পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ব্যান্ড 'রিম' ও 'নোঙর' অংশ নেবে।
গ্র্যাজুয়েশন কার্নিভাল'র আহ্বায়ক হাসান তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষাজীবন শেষে স্মরণীয় একটি উৎসবের অপেক্ষায় আছি আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.
bdnews24