২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলাঘরের সাংস্কৃতিক উৎসব বৃহস্পতিবার থেকে

কেন্দ্রীয় খেলাঘর আসরের তিন দিনব্যাপী 'জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব' বৃহস্পতিবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 02:17 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেন্দ্রীয় খেলাঘর আসরের তিন দিনব্যাপী 'জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব' বৃহস্পতিবার শুরু হচ্ছে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। শিশু একাডেমিতে বিকাল ৪টায় উৎসবের উদ্বোধন করবেন সাংবাদিক আব্দুল গাফ্ফার চৌধুরী। খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। শুক্রবার সকাল ৯টায় শুরু হবে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা। বিভিন্ন জেলা থেকে ১৮টি বিষয়ে ১ম স্থান অধিকারী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। সন্ধ্যা সাড়ে ৬টায় হবে গুণীজন সংবর্ধনা। শনিবার বিকাল ৫ টায় সমাপনী অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। তিন দিনব্যাপী এ সাংস্কৃতিক উৎসবে ভারতের শিশু-কিশোর সংগঠন 'কিশোর মেলা' এবং 'সব পেয়েছির আসর' এর প্রতিনিধিরাও অংশগ্রহণ নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১১ ঘ.