২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) এক গায়রে এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 02:00 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

রাজশাহী, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা'আতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) এক গায়রে এহসার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ইউসুফ আলী (৩০) নামের ওই জঙ্গিকে মঙ্গলবার বিকালে গ্রেপ্তার করা হয়। তিনি ওই উপজেলার কাইট্রাপাড়া গ্রামের দেলদার হোসেনের ছেলে। সন্ধ্যায় তাকে র‌্যাব-৫ এর বিনোদপুর কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় র‌্যাবের মেজর রাকিবুল ইসলাম, মেজর শহিদুল্লাহসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। র‌্যাব কর্মকর্তারা বলেন, গোয়েন্দা তথ্য পেয়ে বিকাল ৪টার দিকে শিবগঞ্জের কানসাট কানসাট পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে থেকে জেএমবি সদস্য ইউসুফকে গ্রেপ্তার করা হয়। শিবগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে করা একটি মামলায় তিনি এতদিন পলাতক ছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। আরো একটি মামলা দায়েরের প্রস্তুতি চলেছে বলে কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৬ ঘ.