২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীলিকে সম্মানসূচক নাগরিকত্ব দিতে বিশিষ্ট ব্যক্তিদের আবেদন

শিকাগো বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের এমেরিটাস অধ্যাপক ক্লিন্টন বুথ সীলিকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব ও একুশে পদক দেওয়ার জন্য দেশের ২৯ বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিকাগো বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের এমেরিটাস অধ্যাপক ক্লিন্টন বুথ সীলিকে বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব ও একুশে পদক দেওয়ার জন্য দেশের ২৯ বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন। এর আগে বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী ৭০ জন বাঙালি বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিজ্ঞানী, প্রকৌশলী ও কমিউনিটি নেতা প্রধানমন্ত্রীর কাছে একই অনুরোধ জানিয়েছিলেন। প্রবাসী উদ্যোক্তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। দেশের আবেদনকারীদের মধ্যে রয়েছেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী, অধ্যাপক সালাহ্উদ্দিন আহমদ, সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক মুস্তাফা নুরুল ইসলাম, কবি ও কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্ত, অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক হায়াৎ মামুদ, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক এম. এইচ. রশীদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, কবি বেলাল চৌধুরী, কবি রফিক আজাদ, ঔপন্যাসিক সেলিনা হোসেন, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, কবি ও স্থপতি রবিউল হুসাইন, জাতীয় কবিতা পরিষদ সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী, কবি খোন্দকার আশরাফ হোসেন, অধ্যাপক কায়সার হক, শিল্পী রফিকুন নবী, অধ্যাপক ফকরুল আলম, অধ্যাপক শফি আহমেদ, কবি মুহাম্মদ সামাদ ও অধ্যাপক কাজল বন্দ্যোপাধ্যায়। আবেদনে বলা হয়, আন্তর্জাতিক পরিসরে বাংলা ভাষা ও সাহিত্যের প্রসার ও প্রতিষ্ঠায় ক্লিন্টন সীলি প্রায় ৫০ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাকে সম্মানসূচক নাগরিকত্ব ও একুশে পদক প্রদান করলে পাশ্চাত্যে এবং আন্তর্জাতিক বুদ্ধিজীবীমহলে বাংলাদেশেরও ভাবমূর্তি উজ্জ্বল ও প্রশংসিত হবে। প্রায় ৫০ বছর আগে (১৯৬৩-৬৫) সদ্যস্নাতক স্বেচ্ছাসেবক ক্লিন্টন বুথ সীলি বরিশাল জেলা স্কুলে বিজ্ঞানশিক্ষক হিসেবে যোগ দেন। পরবর্তী পাঁচ দশক ব্যাপী তিনি বিদেশিদের বাংলা ভাষা ও সাহিত্য শিক্ষাদান, গবেষণা ও প্রসারে প্রশংসনীয় অবদান রেখেছেন। তিনি ১৯৭০ এর ঘূর্ণিঝড়, মুক্তিযুদ্ধ এবং সা