২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সেচে সৌরবিদ্যুৎ: বছরে ১২ মিলিয়ন ডলার সাশ্রয়'

দেশের ডিজেল চালিত পাম্পগুলোর এক শতাংশ সৌরবিদ্যুৎ দিয়ে চালানো গেলে বছরে ১২ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 05:42 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ডিজেল চালিত পাম্পগুলোর এক শতাংশ সৌরবিদ্যুৎ দিয়ে চালানো গেলে বছরে ১২ মিলিয়ন মার্কিন ডলার সাশ্রয় সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, বর্তমানে বৈদ্যুতিক সেচ পাম্পগুলো চালাতে প্রতিদিন ৮০০ মেগাওয়াটের মতো বিদ্যুত খরচ হচ্ছে। রোববার বিকালে জাতীয় প্রেসক্লাবে 'পানি সরবরাহে সৌরশক্তি' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব তথ্য তুলে ধরেন। জিটিজেড-র সহায়তায় পাক্ষিক সাময়িকী 'এনার্জি অ্যান্ড পাওয়ার' আয়োজিত এ বৈঠকে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জিটিজেড-র ঊর্ধ্বতন পরামর্শক খুরশেদ উল ইসলাম। তিনি বলেন, "সেচকাজে সৌরবিদ্যুৎ ব্যবহার করা গেলে ডিজেলের উপর নির্ভরশীলতা কমবে। ডিজেল চালিত পাম্পগুলোর মাত্র ১ শতাংশ সৌরবিদ্যুৎ দিয়ে চালানো গেলে বছরে সাশ্রয় হবে ১২ মিলিয়ন মার্কিন ডলার। এগুলো শহর এলাকায় ওভারহেড ট্যাঙ্কে পানি তোলার কাজেও ব্যবহার করা যাবে।" এছাড়া গৃহ ও কৃষিকাজে সৌরবিদ্যুতের ব্যবহারের ফলে প্রত্যন্ত এলাকায় বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব বলে অভিমত দেন তিনি। বৈঠকে জানানো হয়, বিশেষ ক্ষমতার সোলার পাম্প স্থাপনে ব্যয় হবে ২ লাখ থেকে ৩০ লাখ টাকা। বর্তমানে দেশে সেচের জন্যে ১০ লাখ ১৫ হাজার লো লিফট পাম্প, ১ লাখ ৪৫ হাজার শ্যালো পাম্প ও ২৯ হাজার গভীর নলকূপ ব্যবহার করা হয়। এর মধ্যে ৮৫ ভাগ ডিজেল চালিত যাতে ৮ লাখ মেট্্িরক টন ডিজেল ব্যবহৃত হয়। অপরদিকে মাত্র সাড়ে ১২ শতাংশ পাম্প বিদ্যুৎ চালিত, যার জন্য খরচ হয় ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ। প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক এ খাতে সংকট মোকাবেলায় বিকল্প জ্বালানি উৎপাদনে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, "এক্ষেত্রে সৌরবিদ্যুত বিশেষ সহায়ক হয়ে উঠতে পারে। এতদিন গৃহকাজে সৌরবিদ্যুৎ ব্যবহার করা হতো। কিন্তু এখন সেচকাজেও সৌরবিদ্যুৎ ডিজেল ও বিদ্যুতের বিকল্প হিসাবে ব্যবহার করা সম্ভব।" বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমাদের জ্বালানি দিন দিন কমছে। কিন্তু সূর্যের আলো তো অফুরন্ত। আগামী দিনে আমাদের বিকল্প জ্বালানির খোঁজে যেতে হবে।" বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান সৈয়দ ইউসুফ হোসেন, আরডিএ পরিচালক আব্দুল মতিন, বুয়েটের অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান, পল্লী বিদ্যুৎ বোর্ডের সদস্য নাজমুল হোসেন চৌধুরী, বিআইডিএস পরিচালক (গবেষণা) ড. আসাদুজ্জামান, রহিম আফরোজের গ্র"প পরিচালক নিয়াজ রহিম, গ্রিন এনার্জি ফাউন্ডেশনের চেয়ারম্যান দিপাল বড়