২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ১০টি ঘর পুড়ে গেছে

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্ট বালিয়াঘাটা আবাসন প্রকল্পে রোববার রাতে আগুনে ১০টি ঘর পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 05:20 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

বাগেরহাট, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ভট্ট বালিয়াঘাটা আবাসন প্রকল্পে রোববার রাতে আগুনে ১০টি ঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা হলেন রূপজান, জিন্নাত, সুফিয়া, আসাদুল্লাহ, রিনা, মরিয়ম, আশরাফ, জাফর, খায়রুন ও শরীফা। তাদের ঘরের টেলিভিশন, আসবাবপত্র ও খাদ্যদ্রব্যসহ সবকিছু পুড়ে গেছে। বাগেরহাট দমকলের স্টেশন কর্মকতা জায়েদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে দমকলের একটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি আনুমানিক পাঁচ লাখ টাকা বলে তিনি জানান। রাতে জেলা প্রশাসক মো. মোয়াজ্জেম হোসাইন ঘটনাস্থল পরিদর্শন করে প্রতি পরিবারে নগদ ৫০০ টাকা ও দু'টি করে কম্বল দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৫ ঘ.