টাঙ্গাইল, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইল শহরের প্যারাডাইস পাড়ায় রোববার দুপুরে ছেলের গুলিতে এক ব্যক্তি মারা গেছেন।
নিহত আবুল কালাম আজাদ (৫০) শহরের ভিক্টোরিয়া রোডের বই ব্যবসায়ী। ছেলে হৃদয় আহমেদ (২০) স্থানীয় এম এম আলী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
ঘটনার পর হৃদয় পালিয়ে গেছেন।
টাঙ্গাইল থানার ওসি জসিম উদ্দিন সরকার নিহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীদের বরাত দিয়ে জানান, বেশ কিছুদিন ধরে হৃদয় মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবাকে বলে আসছিলেন। দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের লাইসেন্স করা বন্দুক দিয়ে হৃদয় তার বাবাকে গুলি করেন।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে জানান আজাদের মৃত্যু হয়েছে।
পুলিশ ও র্যাবের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৩ ঘ.
bdnews24