২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নিষিদ্ধ গাইড বই আটক

চাঁদপুর শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ গাইড বই জব্দ করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 11:25 AM

Updated : 24 Aug 2022, 06:01 PM

চাঁদপুর, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর শহরের বড় স্টেশন লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ গাইড বই জব্দ করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)। রোববার সকালে লঞ্চঘাট এলাকায় একটি নৌকা থেকে ৫০ টি প্যাকেট ভর্তি এসব গাইড বই জব্দ করা হয়। তবে কাউকে আটক করা যায়নি। অভিযানের নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট খাজা মাসুম। তিনি জানান, প্যাকেটের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের গাইড বই ছিল। ধারণা করা হচ্ছে গাইড বইগুলো চাঁদপুরে বিক্রির উদ্দেশ্যে ঢাকা থেকে আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭২২ ঘ.