২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসি পরীক্ষা হবে নকলমুক্ত: শিক্ষামন্ত্রী

আগামী ফেব্র"য়ারিতে অনুষ্ঠেয় এসএসএসি পরীক্ষা নকলমুক্ত হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 08:19 AM

Updated : 24 Aug 2022, 06:02 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ফেব্র"য়ারিতে অনুষ্ঠেয় এসএসএসি পরীক্ষা নকলমুক্ত হবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, "এ বছর শতভাগ নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠানের চেষ্টা করা হচ্ছে। পরীক্ষা কেন্দ্র অথবা এর বাইরে আইন লঙ্ঘনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।" ২০১০ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা ১ ফেব্র"য়ারি শুরু হচ্ছে। এ নিয়ে সচিবালয়ে রোববার এক প্রস্তুতি সভা হয়। নকলমুক্ত পরিবেশে পরীক্ষার জন্য জনমত গঠনের উদ্যোগ নেওয়া হবে নাহিদ সাংবাদিকদের জানান। তিনি বলেন, "এই পরীক্ষা নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য ব্যাপকভাবে গণসচেতনতা ও জনমত সৃষ্টি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।" মন্ত্রী জানান, পরীক্ষা কেন্দ্রে কোনো শিক্ষার্থী মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে ঢুকতে পারবে না। বিষয়টি শিক্ষার্থীদের আগে থেকে জানাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। নাহিদ বলেন, "প্রতি বছর মার্চ মাসে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার সরকার শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে ফেব্র"য়ারি মাসেই পরীক্ষা অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে।" এ বছর এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা কত- জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, "বিষয়টি এখনো নিশ্চিত হয়নি, কারণ এখনো বিশেষ ব্যবস্থায় ফরম পূরণের সুযোগ রয়েছে। তবে এ সংখ্যা ১১ থেকে ১২ লাখের মধ্যে থাকবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৪১৫ ঘ.