২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ৮২ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

২০০১ সালে নির্বাচনী প্রচারণার সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আব্দুল্লাহর মাইক্রোবাসে হামলার ঘটনায় গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 06:38 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

বরিশাল, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০১ সালে নির্বাচনী প্রচারণার সময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আব্দুল্লাহর মাইক্রোবাসে হামলার ঘটনায় গৌরনদী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই ঘটনার ৮ বছর পর শুক্রবার গভীর রাতে ঢাকার ধানমণ্ডির বাসিন্দা ঠিকাদার আবুল বাশার বাদী হয়ে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৮২ নেতা-কর্মীর বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলায় যাদের আসামী করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- মাহিলাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফিরোজ ফোরকান, আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, সহসভাপতি সিকদার হাফিজ উদ্দিন, রত