২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দীর্ঘ বিরতিতে ১৪ দলের বৈঠক

নবম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বৈঠকে বসছে ১৪ দল। ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় এ বৈঠক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2010, 03:41 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো বৈঠকে বসছে ১৪ দল। ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় এ বৈঠক হবে। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের এ বৈঠক অনুষ্ঠিত হবে। ৪ জানুয়ারি সন্ধ্যায় যমুনায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে বলেও জানান তিনি। ১৪ দলের মধ্যে আওয়ামী লীগ ছাড়া রয়েছে ১১ দল, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এএল/জিএনএ/২১৩৪ ঘ.