মাদারীপুর, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঘন কুয়াশার কারণে শনিবার মাওয়া-কাওড়াকান্দি রুটে চার ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। বেলা সাড়ে ১১ টায় কুয়াশা কেটে যাওয়ার ফেরি চলাচল শুরু হয়।
সকাল সাড়ে সাতটা থেকে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় কাওড়াকান্দি ও মাওয়া থেকে ছেড়ে আসা পাঁচটি ফেরি প্রায় শতাধিক গাড়ি ও যাত্রী নিয়ে পদ্মাবক্ষে আটকা পড়ে।
চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় মাওয়া ও কাওড়াকান্দি ঘাটে পাঁচ শতাধিক যানবাহন আটকে পড়ে। দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা আবু আলম হাওলাদার জানান, রাতে স্বাভাবিকভাকেই ফেরি চলাচল করছিল। কিন্তু সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ করে ঘন কুয়াশা পড়তে শুরু করলে নির্দেশক বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এই কারণে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমএসবি/১৭০৬ ঘ.
bdnews24