২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুদের সঠিকভাবে বাংলা চর্চার উপদেশ সুনীলের

ভারতের পশ্চিমবঙ্গের কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় শিশু-কিশোরদের সঠিকভাবে বাংলা ভাষা চর্চার উপদেশ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2010, 12:35 PM

Updated : 24 Aug 2022, 06:00 PM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের পশ্চিমবঙ্গের কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় শিশু-কিশোরদের সঠিকভাবে বাংলা ভাষা চর্চার উপদেশ দিয়েছেন। তিনি বলেন, "বাংলা ভাষার কারণে বাংলাদেশ সারা বিশ্বে পরিচিতি পেয়েছে। ভাষার মান-মর্যাদা রক্ষার দায়িত্বও তোমাদের (ছোটদের)। ভবিষ্যতে তোমরাই বাংলাদেশকে শীর্ষ স্থানে নিয়ে যাবে।" শুক্রবার জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আয়োজিত দুই দিনব্যাপি ৫০০তম সাহিত্য উৎসবে সুনীল একথা বলেন। বিদেশী ভাষা শিক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বাংলার পাশাপাশি ইংরেজি ভাষাও শিখতে হবে। জার্মান বা স্প্যানিশ ভাষা শিখলেও কোনো ক্ষতি নেই। তবে আগে বাংলা ভাষাকে ভালোভাবে রপ্ত করতে হবে। এর আগে সকাল সাড়ে ১১ টায় রাজধানীর শিশু একাডেমী মিলনায়তনের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ ও কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। পরে মিলনায়তনে খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন অধ্যাপক মাহফুজা খানমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করেন। এসময় শিশু-কিশোররা একসঙ্গে মোমবাতি জ্বালিয়ে উঠে দাঁড়ালে পুরো মিলনায়তন জুড়ে অন্য রকম এক পরিবেশের সৃষ্টি হয়। সুনীল গঙ্গোপাধ্যায় ছোটদের সভায় আসতে বেশি ভালো লাগে মন্তব্য করে বলেন, "এতে নিজের ছোটবেলাকে দেখতে পাই।" ছেলে-মেয়েদের দুই বা তিনটি ভাষা শেখানোর জন্য অভিভাবকদের প্রতি অনরোধ জানিয়ে তিনি বলেন, "বৈজ্ঞানিকরা বলেছেন, শিশুদের দুই বা তিনটি ভাষা শেখালে তাদের বুদ্ধি বাড়ে এবং মেধা তীক্ষ