২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় তিনটি বোমা উদ্ধার

খুলনা নগরীর মুজগুন্নি এলাকায় ওয়ার্ড কাউন্সিলর সরোয়ার উল আযম মানুর বাড়ির সামনে থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

খুলনা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর মুজগুন্নি এলাকায় ওয়ার্ড কাউন্সিলর সরোয়ার উল আযম মানুর বাড়ির সামনে থেকে তিনটি বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১১টার দিকে বোমা তিনটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খালিশপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) অনুকূল চন্দ্র ঘোষ। সরোয়ার খুলনা সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুলিশ কর্মকর্তা অনুকূল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জর্দার কোটায় লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো বোমা তিনটি থানায় এনে বালতির পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।" বোমাগুলো পরীক্ষা করার জন্য র‌্যাবকে খবর দেওয়া হয়েছে। এএসআই অনুকূল বলেন, "বোমা তিনটি শক্তিশালী কিনা, তা পরীক্ষার পরই জানা যাবে।" বোমা উদ্ধারের ঘটনায় খালিশপুর থানায় জিডি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৮২১ ঘ.