২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গণপিটুনিতে 'ডাকাত' নিহত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে বুধবার ভোরে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ হারুণ (৩০)। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এক নলা বন্দুক ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। জনতা সন্দেহভাজন চার ডাকাতকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 12:02 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোড়া বাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে বুধবার ভোরে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম মোহাম্মদ হারুণ (৩০)। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এক নলা বন্দুক ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। জনতা সন্দেহভাজন চার ডাকাতকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। এরা হলেন- বদি আলম (৩৬), রহিম (২৮), রবি আলম (২৫) ও আমেনা বেগম (৪০)। স্থানীয় সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁশখালীর নাপোড়া বাজারে সন্দেহভাজন সন্দেহভাজন চার ডাকাতকে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে জনতা। গণপিটুুনিতে হারুণ ঘটনাস্থলেই মারা যায় এবং তিন ডাকাতকে পুলিশে দেওয়া হয়। আটক ডাকাতদের স্বীকারোক্তি অনুযায়ী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয় বলে জানান বাঁশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডাকাতদের কাছ থেকে দুটি বন্দুক ও ৭ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৮০০ ঘ.