ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--হাইকোর্টের এগারটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
বুধবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন এই বেঞ্চগুলো পুনর্গঠন করেন।
সাধারণত সুপ্রিম কোর্টের বড় ছুটি শেষে বেঞ্চ পুনর্গঠন করা হয়।
আগামী ৪ অক্টোবর সুপ্রিম কোর্ট খুলবে। গত ২৮ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি শুরু হয়।
বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. শামসুল হুদার বেঞ্চকে রিট মোশন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি নাঈমা হায়দারকে ফৌজদারি মোশন, বিচারপাতি মো. আনোয়ারুল হক ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীকে ভ্যাট, কাস্টমস ও কর সংক্রান্ত রিট মোশন, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি নিজামুল হককে রিট মোশন, বিচারপতি খন্দকার মুসা খালেদ ও বিচারপতি মো. আজিজুল হককে দেওয়ানী মোশন, বিচারপতি সিদ্দিকুর রহমান মিঞা ও বিচারপতি মো. আতাউর রহমান খানকে ফৌজদারী মোশন, বিচারপতি আবদুল আওয়াল ও বিচারপতি মো. মোয়াজ্জেম হোসেনকে দেওয়ানী মোশন, বিচারপতি তারিক-উল-হাকিম ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরীকে রিট মোশন, বিচারপতি এ এফ এম আবদুর রহমান ও বিচারপতি মো. ইমদাদুল হককে ফৌজদারি মোশন, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এস এম এমদাদুল হককে ভ্যাট, কাস্টমস ও আয়কর রিট মোশন এবং বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি বোরহানউদ্দিনকে রিট শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/১৭৩৩ ঘ.
bdnews24