২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকের মৃত্যু ঘিরে সড়ক বন্ধ

এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে রোকেয়া সরণীতে তিনটি গ্রার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মীরা বিক্ষোভ করছে। বুধবার দুপুর তিনটা থেকে তারা সড়কটি অবরোধ করে রাখে। এ কারণে ওই এলাকায় সৃষ্টি হয়েছে যানজটের। যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায়, আউটফিট ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টসের শ্রমিক মারুফা আক্তার (২৫) মঙ্গলবার একটি বাসের ধাক্কায় আহত হয়। তাকে হাসপাতালে ভর্তির পর বুধবার তার মৃত্যু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 11:16 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-এক শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর মিরপুরে রোকেয়া সরণীতে তিনটি গ্রার্মেন্টস প্রতিষ্ঠানের কর্মীরা বিক্ষোভ করছে। বুধবার দুপুর তিনটা থেকে তারা সড়কটি অবরোধ করে রাখে। এ কারণে ওই এলাকায় সৃষ্টি হয়েছে যানজটের। যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ জানায়, আউটফিট ফ্যাশন লিমিটেড নামের একটি গার্মেন্টসের শ্রমিক মারুফা আক্তার (২৫) মঙ্গলবার একটি বাসের ধাক্কায় আহত হয়। তাকে হাসপাতালে ভর্তির পর বুধবার তার মৃত্যু হয়। মারুফার একজন সহকর্মী অভিযোগ করেন, দাফন, লাশ গ্রামের বাড়ি নেওয়ার খরচ ও ক্ষতিপূরণ দাবি করলে গার্মেন্টস কর্তৃপক্ষ মারুফাকে তাদের শ্রমিক নয় দাবি করে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে। এরপর একই মালিকের মালিকানাধীন আউটরাইট ফ্যাশন লিমিটেড, আউটওয়্যার ফ্যাশন লিমিটেড এর শ্রমিকরা রাস্তা অবরোধ করে। আউটফিট ফ্যাশন লিমিটেটেড এর শ্রমিক নাসিম সাংবাদিকদের জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। মিরপুর জোনের সহকারি পুলিশ কমিশনার আকবর আলী সাংবাদিকদের বলেন, "আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টা মীমাংসা করার চেষ্টা করছি।" তিনি জানান, মারুফাকে ধাক্কা দেওয়া শিকড় পরিবহনের বাসটিকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/আরএ/জিএনএ/১৭১৩ ঘ.