২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা চিড়িয়াখানায় আরেকটি জিরাফের মৃত্যু

এক মাসের মধ্যে ঢাকা চিড়িয়াখানার আরেকটি জিরাফ মারা গেল। বুধবার সকালে মারা যাওয়া জিরাফটি ছিল সাড়ে ৩ বছর বয়সী। এর আগে গত ৭ সেপ্টেম্বর একটি জিরাফ মারা যায়। এরপর এক সপ্তাহে একটি বাঘ এবং একটি সিংহও মারা যায়। চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর বিবেকানন্দ চৌধুরী দুপুরে সাংবাদিকদের বলেন, "সকাল সাড়ে ১০টার দিকে জিরাফটি হঠাৎ করেই মারা যায়। এর শারীরিক কোনও অসুস্থতা ছিল না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মাসের মধ্যে ঢাকা চিড়িয়াখানার আরেকটি জিরাফ মারা গেল। বুধবার সকালে মারা যাওয়া জিরাফটি ছিল সাড়ে ৩ বছর বয়সী। এর আগে গত ৭ সেপ্টেম্বর একটি জিরাফ মারা যায়। এরপর এক সপ্তাহে একটি বাঘ এবং একটি সিংহও মারা যায়। চিড়িয়াখানার ভারপ্রাপ্ত কিউরেটর বিবেকানন্দ চৌধুরী দুপুরে সাংবাদিকদের বলেন, "সকাল সাড়ে ১০টার দিকে জিরাফটি হঠাৎ করেই মারা যায়। এর শারীরিক কোনও অসুস্থতা ছিল না।" দুটি মারা যাওয়ায় চিড়িয়াখানায় এখন আর তিনটি জিরাফ রয়েছে। ভারপ্রাপ্ত কিউরেটর জানান, ২০০৮ সালের জুন মাসে দক্ষিণ আফ্রিকা থেকে জিরাফগুলো আনা হয়। জিরাফের গড় আয়ু ১২ থেকে ১৫ বছর পর্যন্ত হয় বলে জানান তিনি। এ জিরাফটি নিয়ে গত এক বছরে চিড়িয়াখানায় ২১টি প্রাণীর মৃত্যু হলো। গত ১২ সেপ্টেম্বর গর্জন নামের একটি বাঘ এবং ১০ সেপ্টেম্বর রিঙ্গো নামের সিংহটি মারা যায়। ৭ সেপ্টেম্বর স্ত্রী জিরাফের মৃত্যুর পর চিড়িয়াখানার কিউরেটর ও উপ-কিউরেটরকে সাময়িক বরখাস্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/আরএ/এমআই/১৪৪০ ঘ.