২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত

চরমপন্থীদের দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরও একজন নিহত হয়েছে। বুধবার ভোররাতে নিহত আশা ওরফে ডাকু আশা (৩৮) পদ্মা নদীর চরের সন্ত্রাসী গোষ্ঠী 'পান্না বাহিনী'র সদস্য বলে পুলিশ জানায়। এ নিয়ে গত দেড় মাসে শুধু কুষ্টিয়ায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অন্তত ২১ জনের মৃত্যু হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 06:25 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

কুষ্টিয়া, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চরমপন্থীদের দমনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের মধ্যে কুষ্টিয়ায় কথিত বন্দুকযুদ্ধে আরও একজন নিহত হয়েছে। বুধবার ভোররাতে নিহত আশা ওরফে ডাকু আশা (৩৮) পদ্মা নদীর চরের সন্ত্রাসী গোষ্ঠী 'পান্না বাহিনী'র সদস্য বলে পুলিশ জানায়। এ নিয়ে গত দেড় মাসে শুধু কুষ্টিয়ায় র‌্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অন্তত ২১ জনের মৃত্যু হলো। র‌্যাব-১২ কুষ্টিয়া ইউনিটের কর্মকর্তা মেজর জাকির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফয়জুল্লাহপুর গ্রামের বেড়িবাঁধের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের বৈঠকের খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। ভোররাত সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা গুলি ছুড়লে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।" প্রায় আধঘণ্টা 'বন্দুকযুদ্ধ'র পর চরমপন্থীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে মোহনের লাশ পাওয়া যায় বলে র‌্যাব কর্মকর্তা নজরুল জানান। তিনি বলেন, "ঘটনাস্থল থেকে একটি এক নলা বন্দুক, সাত রাউন্ড গুলি, চারটি ককটেল ও দুইটি ছোরা পাওয়া গেছে।" ভেড়ামারা থানার উপ পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশার বিরুদ্ধে দৌলতপুর ও ভেড়ামারা থানায় নয়টি হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। চরমপন্থীদের দমনে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর মাসখানেক ধরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু চরমপন্থীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, তা না হলে অভিযান আরও জোরদার করা হবে। মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত আগস্ট মাসে দেশে 'ক্রসফায়ার/এনকাউন্টার/বন্দুকযুদ্ধে' ১৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০ জনই বিভিন্ন চরমপন্থী দলের সদস্য। এ ঘটনাগুলোকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আখ্যায়িত করে তা বন্ধের জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে আসছে মানবাধিকার সংগঠনগুলো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূত কোনও হত্যাকাণ্ড ঘটাচ্ছে না। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী স