২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসির নির্বাহী প্রকৌশলী ফারুক আজিজ গ্রেপ্তার

ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) নির্বাহী প্রকৌশলী ফারুক আজিজকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে র‌্যাব। পদোন্নতির দাবিতে ডিসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুর কাদিরকে পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ফারুক আজিজকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 05:36 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) নির্বাহী প্রকৌশলী ফারুক আজিজকে মঙ্গলবার গ্রেপ্তার করেছে র‌্যাব। পদোন্নতির দাবিতে ডিসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুর কাদিরকে পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়ার অভিযোগে ফারুক আজিজকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন। একই অভিযোগে গত রোববার ফারুক আজিজকে তার পদ থেকে বরখাস্ত করা হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মামুন মাহমুদ ফিরোজ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর শ্যামলীর শেখেরটেক এলাকা থেকে ফারুক আজিজকে গ্রেপ্তার করা হয়। তাকে বর্তমানে র‌্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত রোববার সকালে নগর ভবনে প্রধান প্রকৌশলীর কক্ষের সামনে পদোন্নতির দাবিতে ফারুক আজিজ প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুর কাদিরকে পিস্তল উঁচিয়ে হত্যার হুমকি দেন। এ ঘটনার পর লিখিত অভিযোগ পেয়ে মেয়র সাদেক হোসেন খোকা ফারুক আজিজকে সাময়িক বরখাস্ত করে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠন করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/এএনএস/এইচএ/২৩০০ ঘ.