ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক মঙ্গলবার দু'দিনের সফরে পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
সফরকালে তিনি করাচীতে আগাখান বিশ্ববিদ্যালয়ের অধীন স্কুল অব নার্সিং ও ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের কার্যক্রম পরিদর্শন করবেন বলে এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
এসময় তিনি বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করবেন।
মন্ত্রণালয়ের যুগ্মসচিব এম এ জলিল রুহুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন।
আগামী ২ অক্টোবর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এইচএ/২০৫২ ঘ.
bdnews24