২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ধরতে গিয়ে বাধা পেল পুলিশ; সংঘর্ষে আহত ৩০

চট্টগ্রামের চন্দনাইশে মঙ্গলবার পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর বাধা পেলে ওই সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের পর ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, জোয়ারা ইউনিয়নের ফতেহপুর গ্রামে ভোরে ওই সংঘর্ষ বাঁধে। পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেজবাহ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহাম্মদ হারুণ নামে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গেলে এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2009, 11:00 AM

Updated : 26 Aug 2022, 12:07 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের চন্দনাইশে মঙ্গলবার পুলিশ ও গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। পুলিশ আসামি ধরতে গিয়ে গ্রামবাসীর বাধা পেলে ওই সংঘর্ষ বাঁধে। সংঘর্ষের পর ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, জোয়ারা ইউনিয়নের ফতেহপুর গ্রামে ভোরে ওই সংঘর্ষ বাঁধে। পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেজবাহ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মোহাম্মদ হারুণ নামে পরোয়ানাভুক্ত এক আসামিকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। তিনি বলেন, "হারুণের পরিবার পুলিশের কাজে বাধা দেয়। পরে ওই পরিবারের সঙ্গে গ্রামবাসীও যোগ দেয়।" স্থানীয় সাংবাদিক শহিদ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পারিবারিক বিরোধের জের ধরে স