ঢাকা, ২০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসংখ্য মানুষ শহর ছাড়ায় রাজধানীর রাস্তার প্রায় ফাঁকা চেহারা আবার একবার বদলে যায় রোববার সন্ধ্যায় ঈদের চাঁদ ওঠার খবর ছড়িয়ে পড়ায়।
'চাঁদ রাত' বা 'চান রাত' বলে পরিচিতি ঈদের আগের রাতের শেষ কেনাকাটায় নেমে পড়েন কোটি পেরনো বাসিন্দার এ নগরীতে থেকে যাওয়ারা। রাজধানীর বিভিন্ন স্থানে ফিরে আসে নিত্যদিনের যানজট।
সন্ধ্যার পর থেকেই এয়ারপোর্ট রোড থেকে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, মানিক মিয়া থেকে মীরপুর রোড, গুলশান অ্যাভিনিউ, বনানী ১১ নম্বর, পান্থপথ ও এলিফ্যান্ট রোডের মতো বিপনী এলাকা ও ব্যস্ত সড়কগুলোতে লেগে যায় যানজট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআইটি/এসকে/২৩৩৫ঘ.
bdnews24