ঠাকুরগাঁও, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ শ্রী শ্রী রসিক রায় জীউ মন্দিরে পূজা উদযাপন নিয়ে শুক্রবার সকালে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন।
নিহতের নাম- ফুল বাবু (৩০)।
আহতদের মধ্যে মতিলাল (৫৫) নামে একজনকে আশংকাজনক অবস্থায় ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় বিকালে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় জেলা পূজা উদযাপন কমিটি বিক্ষোভ সমাবেশ করেছে। সংঘর্ষ এড়াতে আগে থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না নেওয়ায় প্রশাসনের সমালোচনা করেছেন পূজা উদযাপন কমিটির নেতারা।
জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট এবিএম হারুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয়রা জানায়, মাদারগঞ্জ শ্রী শ্রী রসিক রায় জীউ মন্দিরে পূজা উদযাপন নিয়ে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইস্কন (ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস) সমর্থক এবং এর বিরোধীদের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার দুপক্ষ মুখোমুখি হলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।
শুক্রবার সকালে ইস্কন সমর্থকরা প্রতিপক্ষের উপর হামলা চালায়। এতে ১১ জন আহত হয়। গুরুতর আহত ফুলবাবু ও মতিলালকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ফুলবাবুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানে বিকেলে ৪টার দিকে তার মৃত্যু হয়।
জেলা পূজা উদযাপন কমিটির নেতা এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বলরাম গুহ ঠাকুরতার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইস্কন একটি বিশেষ মহল দ্বারা পরিচালিত। হিন্দু স
bdnews24