২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌ-বাহিনীর কমিশন্ড অফিসার পদে স্বাস্থ্য পরীক্ষা, সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন

বাংলাদেশ নৌ-বাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার (সাব লেফটেন্যান্ট) পদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2009, 05:40 PM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ নৌ-বাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার (সাব লেফটেন্যান্ট) পদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার এবং লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সময়সূচী অনুযায়ী, আগামী ২৫-২৯ সেপ্টেম্বরের পরিবর্তে ৭-৯ অক্টোবর পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে বলে বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিশেষ কারণবশত পরীক্ষার তারিখ পাল্টানো হলেও পরীক্ষা কেন্দ্রের কোন পরিবর্তন হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএইচ/২৩২৫ঘ.