২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে পাশের আগে ইউনিয়ন পরিষদ বিলে পরিবর্তন আনার দাবি

ইউনিয়ন পরিষদ আইন করার ক্ষেত্রে এতে প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠার যে প্রস্তাব করা হয়েছে, তা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে ৩৫টি এনজিও'র মোর্চা 'গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম'। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এনজিওদের ওই মোর্চা স্থানীয় সরকারের সব স্তর ও প্রতিষ্ঠানে জন প্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবিও জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2009, 07:14 AM

Updated : 26 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিয়ন পরিষদ আইন করার ক্ষেত্রে এতে প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠার যে প্রস্তাব করা হয়েছে, তা বাদ দেওয়ার আহ্বান জানিয়েছে ৩৫টি এনজিও'র মোর্চা 'গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম'। বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এনজিওদের ওই মোর্চা স্থানীয় সরকারের সব স্তর ও প্রতিষ্ঠানে জন প্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবিও জানিয়েছে। পৌরসভা আইনে সাংসদদের উপদেষ্টা থাকার সুযোগ না রাখার জন্য সরকারকে ধন্যবাদও জানিয়েছে তারা। গত ১৪ সেপ্টেম্বর জাতীয় সংসদে ইউনিয়ন পরিষদ বিল-২০০৯ উত্থাপিত হয়। এতে আদেশ মানতে ব্যর্থ হলে নির্বাচিত যে কোনও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বরখাস্ত করার ক্ষমতা সরকারের হাতে রাখার সুপারিশ করা হয়েছে। এছাড়া বিলে নির্বাচিত ইউনিয়ন পরিষদের অনুপস্থিতিতে সরকারি কর্মকর্তাদের ইউনিয়ন কাউন্সিলের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউনিয়ন পরিষদ বিল নিয়ে আপত্তি তুলে ধরেন 'গভার্নেন্স অ্যাডভোকেসি ফোরাম'র সমন্বয়কারী মহসীন আলী। তিনি বলেন, "পৌরসভা আইনটি ইতিবাচক হলেও ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে দেখছি, এটাকে কেন্দ্রীয় সরকার তথা আমলাতন্ত্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখার জন্য কিছু বিধানের কথা বলা হয়েছে। আমরা মনে করছি, এগুলো স্বশাসিত স্থানীয় সরকার ধারণার সম্পূর্ণ বিপরীত।" "দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইলে স্থানীয় সরকারের সকল স্তর ও প্রতিষ্ঠানে জনপ্রতিনিধিদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি", বলেন তিনি। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি মাহবুবুর রহমান টুলু বলেন, "এ বিলটি (ইউনিয়ন পরিষদ) পাস হলে তা হবে গণতন্ত্রকে হত্যা করার শামিল। তাই আমরা সংশোধন করে বিলটি পাশ করার দাবি জানাচ্ছি।" স্থানীয় সরকারের প্রতিষ্ঠানে সাংসদদের উপদেষ্টা রাখার সমালোচনা করে বিচারপতি গোলাম রব্বানী বলেন, "সংসদ সদস্যরা জনগণকে স্বাধীনতা দেবে, এটাই নিয়ম। কিন্তু তারাই যদি জনগণের স্বাধীনতা ক্ষুণ