ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মামুনুর রহমান চৌধুরীকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে রোববার তাকে প্রত্যাহার এবং ওএসডি করা হয়।
অন্য এক আদেশে প্রশাসনের অতিরিক্ত সচিব মর্যাদার কর্মকর্তা আব্দুর রব হাওলাদারকে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
আব্দুর রব এতদিন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।
এছাড়া সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে হজ্জ্ব কাউন্সিলর হিসেবে নিয়োজিত সদ্য পদোন্নতি পাওয়া যুগ্ম-সচিব আলমগীর হোসেনকে একই পদে বহাল রাখা হয়েছে। পদোন্নতির আগে উপ-সচিব হিসেবে তিনি ওই পদের দায়িত্ব পান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২২০০ ঘ.
bdnews24